
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২০৮। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ স্কোরে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
তালিকায় ২৮৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২০৮।
এ ছাড়া ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ভারতের রাজধানী দিল্লি ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক বায়ুমান সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়।
স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে বাতাসের মান অস্বাস্থ্যকর।
অন্যদিকে, বায়ুমান সূচকের স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সেই হিসাবে বুধবার সকালে ঢাকার ২০৮ স্কোর শহরটির বাতাসের খুবই অস্বাস্থ্যকর অবস্থার ইঙ্গিত দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025