ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামের প্রশ্নে আপসহীন চরমোনাই পীর: জামায়াতকে ইসলামি দল বললে বোকার স্বর্গে বাস”

Link Copied!

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ইসলামের প্রশ্নে কোনো আপস নয়—এই প্রত্যয়কে সামনে রেখে ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় জ্বালাময়ী বক্তব্য রাখলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার বক্তব্যে উজ্জীবিত হয়ে ওঠে নেতাকর্মীরা, মাঠজুড়ে ছড়িয়ে পড়ে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমরা আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে ঘোষণা করেছি—শরিয়তের প্রাধান্য দিয়েই দেশ পরিচালিত হবে। কিন্তু দুঃখজনকভাবে জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে কোথাও ইসলামের কথা উল্লেখ করেনি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করছে।”

চরমোনাই পীর আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছিল—ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স দেওয়া হবে। সেই লক্ষ্য নিয়ে যখন দল এগিয়ে যায়, তখন শুরুতে অনেক ইসলামি দল সমঝোতায় থাকলেও পরবর্তীতে ক্ষমতালোভী চক্র ইসলামী ঐক্যে আঘাত হানে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিকদের জায়গায় আজ ক্ষমতা-প্রেমিকরা ছোবল দিয়েছে—এটা জাতি মেনে নেবে না।”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। এছাড়া ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা “শরিয়ত চাই, আল্লাহর আইন চাই”—এই স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। জনসভা রূপ নেয় ইসলামী আন্দোলনের শক্তি ও প্রত্যয়ের মহাসমাবেশে।