প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৬:৪৪ এ.এম
ঈদুল ফিতরে বাংলাদেশ প্রবাসী সংগঠনের শুভেচ্ছা

নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আইনুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব আমাদেরকে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিরা তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের এই অবদান জাতির জন্য গৌরবের এবং দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলছে।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশ ও প্রবাসে থাকা সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিশেষে বাংলাদেশ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025