
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুল কবির নান্নু বেলাবো উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।
মোঃ মাহবুবুল কবির নান্নু সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বেলাবোসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
Post Views: 8