ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ- উল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের শুভেচ্ছা বার্তা

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। ঈদের এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বেলাবো উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি উপজেলার সকল জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।