
মোঃ রাসেল হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি।
আজ ০৪/০২/২০২৬ খৃষ্টাব্দ বিকাল ৩.৩০ মিঃ রামপাল উপজেলার গিলাতলা মাধ্যঃ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন সভাপতি আবু খালিদ এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট -৩ আসনের দাড়ি পাল্লার মনোনীত প্রার্থী রামপাল মোংলার গণমানুষের জননেতা এ্যাডঃ মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ সাহেব।তিনি বলেন আগামীতে এম,পি,হলে এলাকায় কোন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করতে দেব না।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ রিজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শেখ মোঃ ইউনুস,জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ ইকবল হোসাইন,উপজেলা জামায়াতের আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই,সেক্রেটারী মাওঃ জিহাদুজ্জামান জিহাদ,
রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল , যুগ্ম সমন্বয়কারী গাজী সাকিব, সিনিয়র সদস্য শেখ সোহান, সাবেক শিবির নেতা মোঃ আসাদুজ্জামান আছাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Post Views: 12