ঢাকাSunday , 22 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ঐতিহাসিক ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ১৯৯তম জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় ১৯৯তম ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, প্রবেশ ও বাহির পথ সুনির্দিষ্টকরণ, তল্লাশি চৌকি স্থাপন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া মুসল্লিদের সুবিধার্থে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ ও অস্থায়ী শৌচাগার স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদ জামাত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ১৮২৮ সাল থেকে ঐতিহাসিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা শোলাকিয়ার ঈদ জামাত দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদ জামাত হিসেবে