প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৬:২৫ পি.এম
কালীগঞ্জে সড়কের পাশে লিচু গাছ থেকে ঝু”লন্ত অজ্ঞা”ত ব্যক্তির মর”দেহ উদ্ধা”র

কালীগন্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে একটি লিচু গাছে অজ্ঞাত এক ব্যক্তির ঝু"লন্ত মরদেহ উ"দ্ধার শনিবার দুপুরে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মাঝামাঝি গুঞ্জনগর এলাকায় সড়কের পাশের একটি মাঠের মধ্যে লিচু গাছে মরদেহটি ঝু"লতে দেখে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানায়, মাঠে কাজ করার সময় লিচু গাছে একজন পুরুষের মরদেহটি ঝুলতে দেখায়। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাঁর গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লার হোসেন জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025