
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে নির্বাচিত সংসদ সদস্য শরিফুল আলম মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের আগে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শরিফুল আলম। পরে বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাকে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় অথবা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
শরিফুল আলম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। তার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
Post Views: 13