ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জের কদমতলী গোলচক্কর মোড়ে চা বিক্রেতা রাজুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ।

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচক্কর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে রাজু নামে এক চা দোকানদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী রাজু দীর্ঘদিন ধরে ওই এলাকায় চায়ের দোকান পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ জাহিদ ও আলামিন নামের দুই ব্যক্তি ইফতারের পর পাশের এক দোকানদারের সঙ্গে বেচাকেনা সংক্রান্ত তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে রাজুকেও মারধর করা হয়। এতে তিনি শারীরিকভাবে আহত হন।

রাজু জানান, “আমি মারামারি থামাতে গিয়েছিলাম। কিন্তু উল্টো আমাকে অনেক মারধর করা হয়েছে। আমার অপরাধ কী ছিল জানি না। আমি আইনের মাধ্যমে বিচার চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়রা জানান, আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। জিডির কপি সংশ্লিষ্টদের কাছে রয়েছে বলেও জানা গেছে।

ভুক্তভোগী পক্ষ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীও দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।