গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ী ইউনিয়নে একটি গভীর নলকূপের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা। গত রাতের কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা গভীর নলকূপে স্থাপিত বৈদ্যুতিক দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ট্রান্সফরমার দুটি চুরি হওয়ার ফলে ওই এলাকার গভীর নলকূপের সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে কৃষকরা জমিতে সময়মতো পানি সরবরাহ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় কৃষকরা দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে সেচ কার্যক্রম স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025