প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৬:৩১ পি.এম
গোবিন্দগঞ্জে সেফটি টাংকি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটি ট্যাংকি থেকে নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে
উপজেলার তালুককানুপুর ইউনিয়নের
সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে।
সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, দুপুরে দিকে তার মেয়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025