ঢাকাSaturday , 7 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চালককে মারধরের অভিযোগে গোবিন্দগঞ্জে সড়ক অবরোধ

Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওরিন পরিবহনের এক চালককে মারধরের অভিযোগ এনে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন পরিবহন চালক ও শ্রমিকরা।
আজ (৫ মার্চ) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের জাহানারা মার্কেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা।
এ সময় তারা অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওরিন পরিবহনের এক চালককে মারধরের অভিযোগ ওঠার পরপরই ক্ষুব্ধ হয়ে বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা সড়কে গাড়ি দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা ও হাইওয়ে থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।