
শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) নরসিংদী জেলা শাখার অধীনে বেলাবো উপজেলা (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হোসেন রাহাদ গাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সামি হাসান।
দলীয় সূত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ইকবাল হোসেন রাহাদ গাজী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাইবার প্ল্যাটফর্মে দলের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ সামি হাসান সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিগত কর্মকাণ্ডে পরিচিত একটি নাম।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে বেলাবো উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও বেগবান হবে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলীয় বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি তৌকির আহমেদ,সহ-সভাপতি মোঃ সুমন মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তানভির, যুগ্ম সম্পাদক মোঃ আবিদ হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃমাসুম আলম,প্রচার সম্পাদক জাকারিয়া আহমেদ সৈকত,দপ্তর সম্পাদক ফাহিমুর রহমান শাকিল।
Post Views: 209