ঢাকাThursday , 5 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান মুবিনের বিজয়

admin
March 5, 2026 3:07 pm
Link Copied!

 

ঝালকাঠি আইনজীবী সমিতি-এর নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক প্রভাত টাইমস নিউজ এর জেলা প্রতিনিধি অ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে তাঁর বিজয়ের সংবাদে আইনজীবীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মুবিন আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সমিতির বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।