ঢাকাSunday , 1 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি-০২ আসনে ধানের শীষের পক্ষে পৌর বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা

Link Copied!

ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠি-০২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঝালকাঠি পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সাধনার মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, সৌদি আরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপুসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও মিছিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন জুয়েল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু ও জাহিদুল ইসলাম জাহিদ, জেলা জাসাস সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং পৌর যুবদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।

ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে মিছিলটি স্বাগত জানাতে দেখা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু বলেন, “ধর্মের নামে যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।” তিনি পাকিস্তান ও ভারতের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

পথসভায় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।