
কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।
ঝিনাইদহ কালীগঞ্জে শহীদ নুর আলী কলেজ-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে।
অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।
পরবর্তীতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Post Views: 6