
বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইন নিয়োগ কার্যক্রম আরও সহজ, আধুনিক ও স্বচ্ছ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ চুক্তির মাধ্যমে সেনাবাহিনীর নিয়োগপ্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, ডিজিটাল সার্ভিস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শিরিন আক্তার এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইন নিয়োগ কার্যক্রমে প্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়ানো হবে। এর ফলে নিয়োগপ্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং আবেদনকারীদের জন্য সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রম পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও চুক্তিটি ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025