ঢাকাSunday , 22 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় ট্রে-তে বোরো ধানের চারা উৎপাদন।

Link Copied!

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী।

নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষিকে আত্বনির্ভরশীল করার লক্ষ্যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার নিমিত্তে ডিমলা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর তরুণ কৃষকদের উদ্ধুদ্ধ করন ও প্রযুক্তি নির্ভর ও ব্যবহার বৃদ্ধি প্রক্রিয়া করনে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় উদ্বুদ্ধকরণ এর মাধ্যমে ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের আবহাওয়া অফিস সংলগ্ন এলাকায় প্রায় ২০০০ টি ট্রে তে বোরো ধানের চারা উৎপাদন কার্যক্রম হাতে নেওয়া হয়।আজ ২১ ফেব্রুয়ারী ট্রে -তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়। উল্লেখ করা আবশ্যক যে, একবিঘা জমিতে ধানের চারা রোপন করতে ৪ জন শ্রমিক ৮ ঘন্টা করে শ্রম দিতে হয়। এতে শ্রমিককে বিঘা প্রতি রোয়া রোপন খরচ দিতে হয় ১২/১৩ শত টাকা। যান্ত্রিকীকরনের কারন একদিকে যেমন শ্রমিক কম প্রয়োজন এবং এর সাথে সাথে অল্প সময়ে কম খরচে বোরো ধান আবাদ করা যায়।
একই সাথে অন্যত্র চারা উৎপাদন করার কারনে একই জমিতে বছরে তিন ফসল তথা আমন ধান-সরিষা-বোরো ধান আবাদ করা সম্ভব। কৃষি বিভাগ এভাবেই যান্ত্রিকীকরণের মাধ্যমে যেমন কৃষকের অর্থ সাশ্রয় করছে তেমন দুই ফসলী জমি গুলোকে তিন ফসলের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে।
সার্বিক বিষয় উল্লেখ করে উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না জানায়, আমি কৃষিতে খরচ ও সময় এবং শ্রম বাঁচানোর জন্য তরুন কৃষকদের উদ্ধুদ্ধকরন অব্যাহত রাখবো।
ইতিমধ্যেই ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ি চর গ্রামের ২৫ জন তরুণ কৃষক নিজেদের স্বাবলম্বি করার জন্য তিস্তা নদীর সুবিশাল চরে তরমুজ চাষে লাভবান হয়ে স্বাবলম্বী হয়েছে। পাশাপাশি এ এলাকার কৃষকরা যাতে এই পদ্ধতি ব্যবহার করে নিজেদের খরচ ও সময় বাচাতে পারে। কৃষক দুলালের সাথে কথা হলে তিনি জানান, আমরা এ পদ্ধতি ব্যবহার আগে জানতাম না,গত বছর আমার প্রতিবেশী চাষাবাদের পদ্ধতি গ্রহন করে সময় ও খরচ বাচাতে সক্ষম হয়েছে।