
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ সীমান্তে ৪ মার্চ দুপুর ১.১০ মিনিটে ভারতীয় বিএসএফ বাংলাদেশের ঠাকুরগঞ্জ সীমান্তে অভ্যন্তরে প্রবেশ করে কৃষি জমিতে কাজ করার সময় তাদের লাঠির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের পঃ ছাতনাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে হোসেন আলী (২২)প্রতিদিনের ন্যায় সীমান্তের কাছে তার ফসলী জমিতে চাষ করতে গেলে ভারতীয় ৭৯২ নং পিলার কৃষ্ণা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য নেশাগ্রস্থ অবস্থায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা করে এবং হোসেন আলীকে ডেকে কাছে নেওয়ার চেষ্টা করে । হোসেন আলী বিএসএফ কথামতো কাছে না গেলে নেশাগ্রস্ত বিএসএফ সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হোসেন আলীকে গুলি করার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকাবস্থায় আরো একজন বিএসএফ সদস্য হোসেন আলীর কাছে আসে। এসময় হোসেন আলী কোন কিছু বুঝে ওঠার আগেই বিএসএফের দুই সদস্য তাদের হাতে থাকা লাঠি দ্বারা হোসেন আলীর মাথায় স্বজোরে আঘাত করলে হোসেন আলী মাটিতে লুটিয়ে পড়লে দুই বিএসএফ সদস্য হোসেন আলীকে নদীতে ফেলে দেয়।
ঘটনাটি মাঠে কাজ করা স্থানীয় লোকজন দেখে হোসেন আলীকে উদ্ধারের জন্য চেষ্টা করলে বিএসএফ সদস্যরা ককটেল বোমা ফুটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক হোসেন আলীকে উদ্ধার করে ঠাকুরগঞ্জ সীমান্ত ফাড়িতে খবর দিলে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেনএবং বিএসএফ সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করলে বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি বলে ঠাকুরগঞ্জ বিজিবি কমান্ডার ও সদস্যরা জানায়।ঘটনাটি সীমান্তবর্তী এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি করিয়াছে বলে জানা যায়।
Post Views: 6