
ডিমলা, নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলার
নাউতারা ইউনিয়নের শালহাটি সীমান্তের ধরধরা ব্রিজ হতে পূর্বদিকে শাহিনুর ও শৈলেন চন্দ্রের জমি পর্যন্ত ৪০৯২ দশমিক ৭৩ ঘনমিটার খাল খনন কাজের শুভ উদ্ভোধন করলেন বিএনপি, জাময়াত সহ আওয়ামী নেতা একই সাথে। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড়।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) প্রকল্প এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
উপস্থিত ছিলেন নাউতারা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি আওয়ামীলীগের উপজেলা নেতা মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য রইসুল আলম চৌধুরী ও জেলা সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান,
নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ রেজাউল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার।
ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, তিনি জাতীয়তাবাদী দলের খাল খনন অনুষ্ঠানে অতিথি থাকায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আলোচনা সমালোচনায় তোলপাড়। এঘটনায়
বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
Post Views: 5