ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১

admin
October 23, 2026 10:45 am
Link Copied!

(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। বিজিবির দাবি, আটক সেলিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তির ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় আসার খবর পায় বালাপাড়া বিওপির সদস্যরা। পরে হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি হেঁটে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে কাঁচা রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলদলের সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

আটক মো. সেলিম ডিমলা উপজেলার দারাজগঞ্জ ডাকঘর এলাকার আব্দুর রশিদের ছেলে। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মুঠোফোনের আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে বিজিবি দাবি করেছে, সেলিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।