
ঢাকার মিরপুর-১ পাইক পাড়া সরকারি আবাসনের ভিতরে প্রায় ১৬ কাঠা সরকারি বেদখল জমি অবৈধ দখলদারদের উচ্ছেদ করার মাধ্যমে উদ্ধার করলো মিরপুর গণপূর্ত বিভাগ।
জানা যায়, ২৯ ডিসেম্বর ২০০৮ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনের দিনই মিরপুর-১ পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারের এই জায়গাটি বেদখল হয়েছিলো।

মিরপুর গণপূর্ত বিভাগের দীর্ঘ প্রচেষ্টায় আজ ১১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, Rab, মিরপুর গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং আবাসনের এলোটিদের উপস্থিতিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার করা সম্ভব হলো। ১৭ বছর ধরে একটি কুচক্রী মহল সরকারি কোয়ার্টারের জমি দখল করে রিক্সার গ্যারেজ বানিয়ে রেখেছিল, যা মিরপুর পাইকপাড়ায় নব-নির্মিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের মধ্যে বিষফোঁড়া হিসেবে ছিলো, আবাসনটি অরক্ষিত এবং নিরাপত্তা জনিত সমস্যায় ভুগছিলো।
এই অবৈধ দখলদারদের রিক্সার গ্যারেজে উচ্ছেদ অভিযানের ফলে একদিকে যেমন সরকারি জমি উদ্ধার হলো অন্যদিকে সরকারি আবাসনটির অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি পেলো এবং নিরাপত্তা জনিত সমস্যা দূরীভূত হলো।

উল্লেখ যে এই কাজটি করার জন্য দীর্ঘদিন যাবত মিরপুর গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ আহসান ও উপ সহকারী প্রকৌশলী মোঃ আজহার আলী অকান্ত পরিশ্রম করে আসছিল। তার ধারাবাহিকতায় বর্তমান মিরপুর গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী জনাব মো: হাসিনুর রহমান অব্যাহত রেখে কাজটি ত্বরান্বিত করে অবশেষে আজ অবৈধ দখলদারি মুক্ত করল।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025