ঢাকাThursday , 5 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুবাই প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ, কক্সবাজার সদর হাসপাতালে চাঞ্চল্য — কোলে শিশু রেখে উধাও!

রেজাউল করিম
March 5, 2026 3:02 pm
Link Copied!

রেজাউল করিম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকায় দুবাই প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তার (নাম পরিবর্তনযোগ্য) রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুর আক্তার গত তিন দিন ধরে তার নবজাতক কন্যা শিশুকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালে অবস্থান করছিলেন এবং শিশুটির চিকিৎসা চলছিল।

তিনি হাসপাতাল থেকে বাইরে বের হন ওষুধ কেনার উদ্দেশ্যে। স্বজনদের তিনি জানান, কাছের ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু সেই যাওয়াই যেন তার শেষ দেখা হয়ে দাঁড়ায়।

দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তিনি আর হাসপাতালে ফিরে আসেননি। বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের বেডে থাকা তার ছোট্ট কন্যা শিশুটি দীর্ঘ সময় ধরে মায়ের জন্য কান্নাকাটি করতে থাকে। তখন বিষয়টি হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের নজরে আসে।

পরে আত্মীয়-স্বজনরা হাসপাতালে ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন ফার্মেসি, দোকানপাট ও সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হলেও কোহিনুর আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বজনদের ধারণা, হয়তো কোনো দুর্বৃত্ত চক্র তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। একইসঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে কোহিনুর আক্তারকে উদ্ধার করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, হাসপাতালের মতো জনবহুল স্থান থেকে এভাবে একজন নারীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি কোহিনুর আক্তারের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানা বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।