
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক প্রভাত টাইমস পত্রিকার লালমোহন প্রতিনিধি নিজামকে (আইডি নম্বর: ০০১০৩) পত্রিকার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।
পত্রিকা কর্তৃপক্ষের প্রকাশিত বহিষ্কার বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী নিজামের প্রতিনিধিত্বের দায়িত্ব বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারের পর নিজাম যদি দৈনিক প্রভাত টাইমস পত্রিকার নাম ব্যবহার করে কোনো সংবাদ, বিবৃতি, বিজ্ঞপ্তি কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করেন, সে ক্ষেত্রে পত্রিকা কর্তৃপক্ষ তার দায়ভার গ্রহণ করবে না। একই সঙ্গে পত্রিকার নামের অননুমোদিত ব্যবহার হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়, এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত সিদ্ধান্তই কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত।
আদেশক্রমে—কর্তৃপক্ষ
দৈনিক প্রভাত টাইমস
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025