
শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাক্তন সভাপতি, ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাবেক সভাপতি, নারী অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সহযোদ্ধা, তৃণমূল স্বাস্থ্যসেবার সুযোগ্য সারথি আজীবন শিক্ষাবর্তী, মানব কল্যাণে নিবেদিত প্রাণ সমাজকর্মী ও রাজনীতিক, গরীব ও মেহনতী মানুষের অকৃতিম বন্ধু বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টারের মহা প্রয়াণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৪ জানুয়ারি) শনিবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক সমাজ এবং এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক সভা বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ মোহাম্মদ আব্দুল সবুর,বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ডা. ফৌউজিয়া মোসলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু রণজিৎ কুমার সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক ও বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মাষ্টার, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ মাষ্টার, বারৈচা সমবায় (বর্ণিক) সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান মশি, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সংগঠক খালেদা ইয়াসমীন কনা, শোক সভা বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন সরকার’সহ প্রমুখ।
Post Views: 68