ঢাকাWednesday , 4 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে বিএনপির ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Link Copied!

মোঃ বাবলু মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ডা. মোহাম্মদ ইউনুস আলী।
‎গণসংযোগ কর্মসূচিটি লেকসিডি মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় জিরো পয়েন্টে এসে শেষ হয়। পথিমধ্যে বিভিন্ন দোকান, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়, এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
‎কলেজ মোড় জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, “দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। ধানের শীষ প্রতীক জনগণের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার পক্ষে কাজ করার আহ্বান জানান।
‎এ সময় উপজেলা ও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।