প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৪:১৯ এ.এম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বার্তা

নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত নরসিংদী জেলার সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের এক আনন্দঘন পুরস্কার। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। এ সময় সবাইকে দেশের শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সবশেষে আমান উল্লাহ আমান দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025