ঢাকাTuesday , 10 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আমলাব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপনের শুভেচ্ছা বার্তা

Link Copied!

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আমলাব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন আমলাব ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
খলিল উল্লাহ তপন বেলাবোবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা আমাদের সমাজে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
**ঈদ মোবারক