প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৫:৫৪ পি.এম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পলাশ উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ কামরুল ইসলামের শুভেচ্ছা বার্তা

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ কামরুল ইসলাম পলাশ উপজেলার সর্বস্তরের জনগণ, খামারি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই আনন্দঘন মুহূর্তে আমি পলাশ উপজেলার সকল খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় এ খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ।”
ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025