প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১২:৩১ পি.এম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী জেলা বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেনের শুভেচ্ছা বার্তা

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা যুবদল সাবেক সহ- সভাপতি ও বেলাবো উপজেলা যুবদল সাবেক সভাপতি মোঃ কামাল কামাল হোসেন নরসিংদী ও বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মোঃ কামাল হোসেন বেলাবোবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা আমাদের সমাজে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
**ঈদ মোবারক
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025