প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৫:০২ পি.এম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লবের শুভেচ্ছা বার্তা

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আহসান হাবিব বিপ্লব বেলাবোবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা আমাদের সমাজে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
**ঈদ মোবারক
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025