
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।
উম্মে হাফসা নাদিয়া সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
Post Views: 8