প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ২:৫২ পি.এম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভার শুভেচ্ছা বার্তা

নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা আমাদের জীবনে আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার মূল্যবোধ জাগ্রত করে। ঈদ-উল-ফিতর সেই ত্যাগ ও সংযমের আনন্দ ভাগাভাগি করার এক মহৎ দিন। এই পবিত্র দিনে তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025