প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:৩২ পি.এম
পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা ও জুলাই আন্দোলনের যোদ্ধা রফিকুল ইসলাম রায়হান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর জেলার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রায়হান।
এক বিবৃতিতে তিনি বলেন, "সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র রমজান মাস আমাদের মাঝে সমাগত। এই পবিত্র মাসে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন, আমরা সকলে মিলে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং ব্যক্তিগত ও সমাজ জীবনে ইসলামের মহান আদর্শ প্রতিফলিত করি।"
বিবৃতিতে রফিকুল ইসলাম রায়হান জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণ করে বলেন:
"আজ আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার পেছনে রয়েছে শত শত শহীদের রক্ত এবং হাজারো ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণ ও আত্মত্যাগ। এই রমজানে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা সুস্থ আছেন, তারা যেন ইবাদতের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে কাতরাতে থাকা যোদ্ধাদের ভুলে না যান। তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা যেন আমাদের লোভ, লালসা ও দুর্নীতির ঊর্ধ্বে উঠে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
সবশেষে, তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের মাগফেরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025