ঢাকাThursday , 10 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বেলাবো উপজেলার ইউএনও মো: আব্দুল করিম। ১৫০টি নারকেল গাছের চারা রোপন:

Link Copied!

 

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই প্রতিপাদ্য সামনে রেখেই  উপজেলার বেলাবোতে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের উদ্যোগে নারকেল গাছের চারা রোপন করা হয়েছে।

চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটের সহযোগিতায়
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর দক্ষিন পাড়া জুলমত আলীর বাড়ী হতে বারৈচা অভিমুখে রাস্তার পাশে কৃষি অফিসের ১৫০ টি নারকেল গাছের চারা
রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, কৃষি সম্পসারণ অফিসার মাহবুব আলম লেলিন, পিআইও খাদিজা আক্তার, উপজেলা
সিএ মোস্তাক আহমেদ, চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
গাছ রোপন শেষে ইউএনও মোঃ আব্দুল করিম বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমে চর উজিলাব ইউনিয়নের ১৫০টি নারকেল গাছের চারা রোপন করা হয়েছে।