প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:০৯ পি.এম
ফুটপাথ দখল মুক্ত করণ ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

রায়পুর উপজেলা
রিপোর্ট মোঃ আজিজুর রহমান
আজ ১০/০৭/২০২৫ তারিখ রায়পুরা পৌর এলাকায় ফুটপাথ দখল মুক্ত করণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ০৯ টি দোকান মালিককে অর্থ দন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া ফুটপাথের উপর বসানো প্রায় ৫০ টি অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। এছাড়াও একটি ট্রাক্টর চালককে সরকারি নির্দেশ অমান্য করে গাড়ি চালানোয় অর্থদণ্ড প্রদান করা হয়।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025