ঢাকাSunday , 22 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ১৪ দিনের শীতকালীন যুদ্ধ মহড়ায় অর্জিত অভিজ্ঞতা: সাংবাদিক ফারুকের স্মৃতিচারণ

Link Copied!

মাগুরা প্রতিনিধি

২০১৯ সালে দেশের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী এর সঙ্গে অনুষ্ঠিত “ডিয়ারিং টাইগার্স” শীতকালীন যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করেন মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০ জন সদস্য। ওই দলে একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন বর্তমান কর্মরত সাংবাদিক ফারুক।
এই মহড়াটি টানা ১৪ দিনব্যাপী রাজবাড়ী জেলা থেকে শুরু হয়ে ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। মহড়াকালীন সময়ে বাগান, খেলার মাঠ, বিলের মাঠ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে প্রায় এক হাজারেরও বেশি সেনা ও সহায়ক বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিত প্রশিক্ষণে অংশ নেন তাঁরা।
মহড়ায় নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা সার্জেন্ট হারুন, যিনি আনসার ভিডিপি সদস্যদের মেজি (প্রশিক্ষক) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা কৌশলগত চলাচল, শৃঙ্খলা, দলগত সমন্বয়, সংকট মোকাবিলা ও বাস্তবভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।
সাংবাদিক ফারুক বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এই ১৪ দিনের প্রশিক্ষণ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে অর্জিত শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও বাস্তবমুখী প্রশিক্ষণ আজও আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগছে। একজন সাংবাদিক হিসেবে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া এই অভিজ্ঞতা আমাকে অনেক বেশি দায়িত্বশীল ও সচেতন করে তুলেছে।”
তিনি আরও জানান, এই ধরনের যৌথ মহড়া শুধু বাহিনীগুলোর সক্ষমতা বাড়ায় না, বরং সাধারণ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে এবং দেশপ্রেম ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করে।
এই মহড়ার মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি অংশগ্রহণকারী ব্যক্তিরাও বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।