প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৫:২৩ পি.এম
বাগেরহাটের রামপালের কুমলাই গ্রামে জমির বিরোধে শিশু সহ আহত ৭ জন

মোঃ রাসেল হাওলাদার ক্রাইম রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপালের কুমলাই গ্রামে জমিতে ঘের ঘেরাকে কেন্দ্র করে কালু বাহিনীর হামলায় ০৩ বছরের এক শিশু সহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তাঁতক্ষনিক খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার কুমলাই গ্রামে দীর্ঘ দিন ধরে তছির শেখ ও শেখ মুহিত জমি ভোগ দখল করে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে ওই জমিতে জোর পূর্বক ভেড়িবাঁধ অন্যায় ভাবে দিতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। স্থানীয় বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান বিষয়টি মিমাংশার কথা বললে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বহিরাগত সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে হামলা চালায়
১। শেখ কালাম কালো (৪৫), ০১৯৪৮-১৩৪২৯৭, ২। আঃ রহমান শেখ (৪০), উভয়পিতা-মৃত: নিছার উদ্দিন শেখ, ৩। জয়নাল শেখ (৩০), পিতা-আঃ সালাম শেখ, ৪। রবিউল ইসলাম (৩৫), পিতা-মৃত: আঃ লতিফ শেখ, ৫। শেখ কালাম কালো (৪২), পিতা-শেখ হাসমত আলী, ৬। শেখ বোরহান (৪০), পিতা-মৃত: নাসির উদ্দিন, ৭।' শেখ রাকিব (২৫), পিতা-শেখ কালাম কালো, সর্বসাং-কিসমত কুমলাই, থানা-রামপাল, জেলা-বাগেরহাট সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
বাড়িতে প্রবেশ করে দা, রড ও লাঠি নিয়ে হামলা করে। এসময় বাধা দিলে আলমগীর শেখ (৫০) মাসুদ শেখ(২১) জাহাঙ্গীর শেখ (৪৫) তসির শেখ (৭৫) শেখ সামীম (৩৮) নাহার বেগম (৭০)ও ৩ বছরের শিশু জিসান রক্তাক্ত জখম হয়। আহাতদের মধ্যে শেখ তসির উদ্দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা বাড়ি ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে রামপাল থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025