
মোঃ রাসেল হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেহাটের ৪ আসনের বিজয়ীরা।
বাগেরহাট: বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি বিজয়ী হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টায় বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
বাগেরহাট-১(চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে জামায়াতে
ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ২ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে
ইসলামীর আব্দুল আলীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।
Post Views: 129