
শাহিনুর আক্তার(নরসিংদী) প্রতিনিধি:
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলে বিদ্যালয়টি বেলাবো উপজেলা-র মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ উল্লেখযোগ্য সাফল্য সম্ভব হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীদের এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গর্ব। আমরা ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
এ সাফল্যে এলাকাবাসী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
Post Views: 7