ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তোফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাহিয়া, বেলাব উপজেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব বিপ্লব । তিনি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। নতুন এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।