ঢাকাSunday , 15 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির উদ্যোগে ডিমলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

(নীলফামারী) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় ডিমলা উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিয়ার) এবং জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খগাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাস মানুষকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।