প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:৫৮ এ.এম
বেলাবোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নরসিংদী বেলাবোতে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তারের নেতৃত্বে মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।নরসিংদী জেলা যুবদলের সদস্য সুমন ফকির রাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব।জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন,বেলাবো উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন,বিন্নাবাইদ ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী আয়েত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান রাহাত,উপজেলা যুবদল নেতা সিনতাজ মোহাম্মদ সালমান,বেলাবো উপজেলা যুবদল সদস্য মাসুদ রানা,যুবদল নেতা আশরাফুল ইসলাম ফুলন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। নেতাকর্মীরা মিছিলে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025