ঢাকাTuesday , 9 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবোতে বেগম রোকিয়া পদক পেলেন ৪ নারী।

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে বেলাবোতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর বেলাবো প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের উদ্যোগে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর অদম্য নারীদের মধ্যে উপজেলার ৪ নারীকে চার ক্যাটেগরিতে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।

যাদেরকে সম্মানা দেওয়া হয় তারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মাসুমা আক্তার, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সুশমিতা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী হেপি আক্তার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিনুর আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার নবাগত নির্বাহী অফিসার ওম্মে হাফছা নাদিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতান, বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, বেলাবো থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফরানানুল হক জামান। বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার নেতারা ও সাংবাদিক বৃন্দ।