
শাহিনুর আক্তার বেলাবো প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো প্রেসক্লাবে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাপসা নাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমান উল্লাহ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম-এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার। নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন। নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু।
ইফতারের পূর্ব মুহূর্তে অসুস্থ সাংবাদিক সদস্যদের সুস্থতা এবং পরলোকগত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজনাপুর জামে মসজিদের হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন।
দোয়া ও ইফতার মাহফিল শেষে বেলাবো প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: 17