প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ২:০৬ এ.এম
বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন জমা।
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার দাবিতে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ নির্বাচন কমিশনে দাখিলকৃত আবেদনের অনুলিপি বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। ১০ আগস্ট রবিবার পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বেলাব উপজেলা নির্বাচন অফিস, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ এর কাছে আবেদনের অনুলিপি জমা দেন। এই উদ্যোগের মাধ্যমে বেলাব উপজেলাকে একটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে ঘোষণার দাবি আরও জোরালো করা হয়েছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব এমদাদুল হক কাঞ্চন, জনাব মোঃ আলি, পরিষদের অন্যতম নেতা জনাব মহসিন সরকার,পরিষদের সদস্য জনাব মুফতি আবুল কালাম জাকারিয়া, রেজাউল আলম বিজয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রতিনিধি দলটি বেলাব উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিনিধিত্ব করে এবং এই আসন বাস্তবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
বেলাব উপজেলার ভৌগোলিক, জনসংখ্যাগত এবং প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এই দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। পরিষদের সদস্যরা জানান, স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠিত হলে বেলাবের জনগণের স্বার্থ আরও কার্যকরভাবে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা সম্ভব হবে। এই আবেদন জমার মাধ্যমে পরিষদ সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
এই উদ্যোগকে স্থানীয় জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পরিষদ আশা প্রকাশ করেছে যে, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবির যৌক্তিকতা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025