ঢাকাFriday , 20 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জমজ সন্তানের সিজারিয়ান সম্পন্ন

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান (সি-সেকশন) কার্যক্রম চালুর পর প্রথমবারের মতো জমজ সন্তানের সফল সিজারিয়ান সম্পন্ন হয়েছে।
বেলাব উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২০) গত ১৬ ফেব্রুয়ারি সোমবার হাসপাতালে ভর্তি হন। বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ সাহা তাঁর সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
ডা. দেবাশীষ সাহা জানান, সরকারি হাসপাতালে সি-সেকশন চালু হওয়ার পর এটিই প্রথম জমজ সন্তানের সিজারিয়ান। অপারেশন সফল হয়েছে এবং মা ও দুই নবজাতকই সুস্থ আছেন। ইতোমধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন বলেন, “আমাদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম জমজ দুই সন্তানের জন্ম হয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের হাসপাতালের ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন সফল সেবাদান ভবিষ্যতে এলাকাবাসীর চিকিৎসা সেবায় নতুন আশার সঞ্চার করবে।