
পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী একাধিক অভিযানে দুই সেনাসদস্য ও আট সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রদেশটির কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় এসব অভিযান চালানো হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, অভিযানে নিহত আট সন্ত্রাসীর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন। অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, টহলরত সামরিক যানবাহন লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে দুই সেনাসদস্য নিহত হন। তাঁদের একজন মেজর ওমর মিনহাস নাসির এবং অন্যজন হাবিলদার আদনান খান।
আইএসপিআর জানিয়েছে, মেজর ওমর মিনহাস নাসিরের বাড়ি পাকিস্তানের চাকওয়াল এলাকায়। অপর সেনাসদস্য হাবিলদার আদনান খান কোটলি সাতিয়ানের বাসিন্দা।
অভিযান শেষ হলেও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। সেখানে আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা শনাক্ত করতে অনুসন্ধান চালানো হচ্ছে।
আইএসপিআর বলেছে, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয়ও জানিয়েছে সংস্থাটি।
সূত্র: সামা টিভি
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025