
কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার মোঃসনজু মিয়া।
কিশোরগঞ্জ ভৈরবে অদ্য ৩/০২/২০২৬ খ্রি: তারিখ অনু: ১৫:৩০ ঘটিকায় ভৈরব দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের ওপর সিলেট থেকে ঢাকা গ্রামী ট্রাক- ঢাকা মেট্রো- ট ২০-৪২০২ সিরিয়ালের, ট্রাকের চাপায় পিষ্ট হয়ে. সাদেক (৭০) পিতা-মৃত আব্দুল বারেক সাং জাফরনগর শ্রীনগর ইউনিয়ন ভৈরব থানা এক পথচারী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। এই বিষয়ে ভৈরব থানার পুলিশের এসআই শক্তিপদ মৃধা প্রথমেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । পরবর্তীতে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ভিকটিমের লাশ এবং ঘাতক ট্রাক হাইওয়ে পুলিশের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
ট্রাক চালক পলাতক আছেন ।
**এই বিষয়ে আইনগত ব্যবস্থা: হাইওয়ে পুলিশ ভৈরব কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 44